অভিষেক শর্মার এই বিশ্বরেকর্ডের ধারেকাছেও কেউ নেই

অভিষেক শর্মা মানেই যেন নতুন কোনো রেকর্ড! এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করতে সবচেয়ে কম বল খেলার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে পেছনে পড়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। গতকাল রাতে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন অভিষেক। ২ হাজার রান পূর্ণ করতে […]

Continue Reading

লিভারপুলের মাঠে সিটি সমর্থকদের হাতে শত শত কলা, নেপথ্যে যে গল্প

অ্যানফিল্ডে কাল রাতে লিভারপুল সমর্থকদের হাতে ছিল বিদ্রূপের ভাষা, আর ম্যানচেস্টার সিটির সমর্থকদের হাতে ছিল শত শত ফোলানো কলা!  প্রথম দেখায় দৃশ্যটি অদ্ভুত মনে হলেও এর পেছনে আছে সিটির সমর্থকদের কয়েক দশকের পুরনো এক ঐতিহ্য। ক্লাবের কঠিন সময়ের স্মৃতি আর নিজেদের ফুটবল সংস্কৃতির পরিচয় দিতেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের গ্যালারিতে কলা নিয়ে হাজির হয়েছিলেন তারা। সিটির […]

Continue Reading

একের পর এক অবিশ্বাস্য ক্যাচ, রুটকে টপকে শীর্ষে স্মিথ

একটি ক্যাচ, দুটি ক্যাচ। সেটি বাড়তে বাড়তে এখন ২২৩! এভাবেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্টিভেন স্মিথ। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েছেন স্মিথ। এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকেও নাথান লায়নের বলে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য করেন স্মিথ। ওই ক্যাচটি ছিল টেস্টে তার ২২০তম। এরপর বেডিংহামের […]

Continue Reading

২০০-এর বেশি আফটারশকে আতঙ্কে পানামা, জরুরি অবস্থা ঘোষণা

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের পর ২০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে শত শত ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত ২৭ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৯০০টি বাড়ি […]

Continue Reading

রুপির পতন ঠেকাতে যেভাবে লড়ছে ভারত

চলতি বছর ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড পরিমাণ কমেছে। তেলের উচ্চ দাম এবং ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার অর্থ তুলে নেওয়ার কারণে রুপির ওপর চাপ বেড়েছে।  রয়টার্স জানায়, শুক্রবার রুপির দর ধরে রাখতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কম্পানিগুলোর ডলার কেনার ব্যবস্থা পরিবর্তন […]

Continue Reading

জিবুতি উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৯

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে ৩০০ জনেরও বেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে তীরের কাছাকাছি এসেই নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আইওএম জানায়, গত ৮ অক্টোবর সন্ধ্যায় ৩০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। রওনা হওয়ার কিছুক্ষণ পরেই তীরের […]

Continue Reading