অভিষেক শর্মার এই বিশ্বরেকর্ডের ধারেকাছেও কেউ নেই

Sports

অভিষেক শর্মা মানেই যেন নতুন কোনো রেকর্ড!

এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রান পূর্ণ করতে সবচেয়ে কম বল খেলার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের এই বাঁহাতি ব্যাটার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে পেছনে পড়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব।

গতকাল রাতে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন অভিষেক। ২ হাজার রান পূর্ণ করতে তার লেগেছে মাত্র ১০২৪ বল। এর আগে রেকর্ডটি ছিল সূর্যকুমারের দখলে। এই মাইলফলকে পৌঁছাতে সূর্যকুমার খেলেছিলেন ১১৬৪ বল। 

গত রাতের ম্যাচেও ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক। মাত্র ১৮ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৩০ বলে ৬৯ রান করে থামেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অল্প সময়েই নিজেকে দলের অন্যতম ভরসা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন অভিষেক। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলে এবারও বুঝিয়ে দিলেন, রেকর্ডের পাতায় নিজের নাম আরো উজ্জ্বল করার সামর্থ্য আছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *