রুপির পতন ঠেকাতে যেভাবে লড়ছে ভারত

International

চলতি বছর ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড পরিমাণ কমেছে। তেলের উচ্চ দাম এবং ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার অর্থ তুলে নেওয়ার কারণে রুপির ওপর চাপ বেড়েছে। 

রয়টার্স জানায়, শুক্রবার রুপির দর ধরে রাখতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কম্পানিগুলোর ডলার কেনার ব্যবস্থা পরিবর্তন এবং মুদ্রার দরপতনের ঝুঁকি এড়াতে করা আর্থিক চুক্তির নিয়ম কঠোর করা। বর্তমানে ডলারের বিপরীতে রুপির দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *