২০০-এর বেশি আফটারশকে আতঙ্কে পানামা, জরুরি অবস্থা ঘোষণা

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্পের পর ২০০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে শত শত ঘরবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সূত্রে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অন্তত ২৭ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রায় ৯০০টি বাড়ি […]

Continue Reading

রুপির পতন ঠেকাতে যেভাবে লড়ছে ভারত

চলতি বছর ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড পরিমাণ কমেছে। তেলের উচ্চ দাম এবং ভারতের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার অর্থ তুলে নেওয়ার কারণে রুপির ওপর চাপ বেড়েছে।  রয়টার্স জানায়, শুক্রবার রুপির দর ধরে রাখতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল কম্পানিগুলোর ডলার কেনার ব্যবস্থা পরিবর্তন […]

Continue Reading

জিবুতি উপকূলে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৯

পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে ৩০০ জনেরও বেশি অভিবাসীবাহী একটি নৌকা ডুবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে তীরের কাছাকাছি এসেই নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আইওএম জানায়, গত ৮ অক্টোবর সন্ধ্যায় ৩০৫ জন যাত্রী নিয়ে নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে রওনা হয়েছিল। রওনা হওয়ার কিছুক্ষণ পরেই তীরের […]

Continue Reading

হুতিদের হামলার পর বন্ধ রিয়াদ বিমানবন্দর খুলবে কবে?

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিশ টু এয়ার মিশনস (নোটাম) অনুযায়ী, রবিবার (গ্রিনিচ মান সময়) রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। নোটাম হলো উড়োজাহাজের পাইলট ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য জারি করা একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা। এতে আগে থেকে জানা না […]

Continue Reading