হুতিদের হামলার পর বন্ধ রিয়াদ বিমানবন্দর খুলবে কবে?

International

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিশ টু এয়ার মিশনস (নোটাম) অনুযায়ী, রবিবার (গ্রিনিচ মান সময়) রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে।

নোটাম হলো উড়োজাহাজের পাইলট ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য জারি করা একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা। এতে আগে থেকে জানা না থাকা সময়-সংবেদনশীল উড়োজাহাজ চলাচলসংক্রান্ত তথ্য জানানো হয়।

তবে বিমানবন্দর বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

এর আগে শনিবার রিয়াদে হুতিদের সর্বশেষ হামলার পর বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *